সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

ভাঙ্গায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন কাওছার

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩৭৫ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো.কাওছার ভুঁইয়া দোয়াত কলম প্রতীকে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে এ বি এম ইব্রাহিম খলিল টিউবওয়েল প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুয়ারা বেগম ফুটবল প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে সারাদিন ১৩ জন ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিপি, পুলিশ, আনসার ব্যাটেলিয়ন এবং র‍্যাব দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন।

নির্বাচনে এমপি নিক্সন চৌধুরীর সমর্থক মো. কাউসার ভূইয়া দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৬২, হাজার ৮৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ’র সমর্থক মো.মোখলেসুর রহমান সুমন ঘোড়া প্রতীকে পেয়েছে ৫০ হাজার ৮৫০ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এ বি এম ইব্রাহিম খলিল টিউবওয়েল প্রতীক নিয়ে ৪১,৭৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেদী পারভেজ টিয়া পাখি প্রতীক নিয়ে ৩১,৯১৫ ভোট পেয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মঞ্জুয়ারা ইয়াসমিন ফুটবল প্রতীক নিয়ে ৪১,৮৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেগম নুরুন্নাহার মায়া পেয়েছেন হাঁস প্রতীকে ৩৭,২৫৯ ভোট।

ভাঙ্গা উপজেলায় ১২টি ইউনিয়ন ১টি পৌরসভার মধ্যে ৯৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৩৮ টি ভোট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24