শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় মিলল ঢাকা থেকে চুরি হওয়া ৩৬ হাজার মার্কিন ডলার

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৭১ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে চুরি হওয়া ৩৬ হাজার ২০০ মার্কিন ডলার উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদীতে অভিযুক্ত মেহেদী হাসান তামিমের বাড়ি থেকে ওই ডলার উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, আসামি মেহেদী হাসান তামিম ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। গত ২২ মে বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার এস এম তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে গেলে এক ফাঁকে সেখান থেকে ৩৬ হাজার ২০০ ডলার চুরি করে পালিয়ে যান। এরপরই গ্রামের বাড়ি ভাঙ্গায় চলে যান তামিম।

তিনি আরও বলেন, এ ঘটনার পর তৌহিদুজ্জামানের লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় তামিমের গ্ৰামের বাড়ি রায়পাড়া সদরদীতে অভিযান চালায় পুলিশ।

এ সময় তার দেওয়া তথ্যে বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকে লুকিয়ে রাখা ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24