মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৪৪৭ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে।বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৮টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে এ আগুনের সূত্রপাত হয়।

এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়ায় আসপাশে অন্ধকার হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কাজ করছে।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ে ও ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। ওই স্টোর রুমে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে, কীভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। বিস্তারিত পরে জানাতে পারবো।

এরপর ফায়ার সার্ভিসের কয়েকটি টিমের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো.কামরুল আহসানে তালুকদার ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম।

এ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে, এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফরিদপুরের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, খুব অল্প সময়ের মধ্যে হাসপাতালটির আগুন নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস। এখন হাসপাতালটি বিপদমুক্ত।

তদন্ত কমিটির গঠনের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আগুনের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে তদন্ত শেষ করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আগুন লাগার কারণ জানা যাবে।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ও ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। ওই স্টোর রুমে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম ছিল। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, কীভাবে এ আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24