মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুরে নকল জুস তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৪৩৭ Time View

লিয়াকত হোসেন,জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে বিভিন্ন ধরনের জুস ও ইউনানী ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ নকল জুস, কোমল পানীয় ও ওষুধ জব্দ করা হয়।

অভিযানের সময় কারখানার মালিক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সিলগালা করে দেওয়া হয় কারখানাটি। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে শহরের মাহমুদপুরের একটি বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফরিদপুর পৌরসভার মাহমুদপুর এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কের পাশে মৃত নাছিরুজ্জামানের বাড়িটি ভাড়া নিয়ে সেখানে নকল পণ্য তৈরী করছিল জনৈক লিটন মিয়া। বাড়ির ভেতরে কয়েকটি রুমে বসানো হয়েছে বিভিন্ন মেশিন। সেখানেই চলছিল বিষাক্ত ক্যামিকেল ও বিভিন্ন রঙ ব্যবহার করে জুস তৈরির কাজ। অভিযানকালে ওই বাড়িতে অবৈধভাবে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করারও একটি কারখানা পাওয়া যায়। সেখানে তাদের ল্যাবসহ ছিল বোতলজাত ও প্যাকেজিংয়ের ব্যাবস্থা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানাটিতে কয়েকজন নারী ও পুরুষ শ্রমিক কাজ করছেন। তারা জুস বোতলজাত করছেন, কেউবা প্যাকেজিং করছেন। নোংরা পরিবেশে কেমিকেল দিয়ে তৈরি হচ্ছে এসব জুস। বোতলজাত শেষে বিভিন্ন নামীদামী কোম্পানির লেভেল লাগানো হচ্ছে। লিচু, ম্যাংগো জুস ছাড়াও বিভিন্ন চকলেটও প্যাকেট করা হচ্ছে। পাশাপাশি আয়ুর্বেদিক এ্যালকুলিসহ বিভিন্ন ওষুধও বোতলজাত করা হচ্ছিল এখানে।

অভিযান পরিচালকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বিপুল পরিমাণ নকল জুস জব্দ করা হয়েছে। এছাড়াও আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধসহ বিভিন্ন ধরনের চকলেট জব্দ করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এছাড়া কিছু মেশিনারিজ রয়েছে সেগুলোও জব্দ করা হয়েছে। কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানার মালিক লিটন মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24