মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

শেরপুরে মহান মে দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৬২ Time View

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর:
শ্রমিক মালিক গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ এই
প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৪ পালিত হয়েছে।বুধবার (১মে) সকাল ১০:৩০ ঘটিকায় শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে ডিসি উদ্যানে গিয়ে শেষ হয়।

এসময় বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু,জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, জনপ্রতিনিধি,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,জেলার বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

পরবর্তীতে র‍্যালি উত্তর ডিসি উদ্যানে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার, শেরপুর পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24