সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

জনপ্রিয় সংগীতশিল্পী পাগল হাসান আর নেই

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৭০৭ Time View

 

‘ছাড়িয়া যাইয়ো না বন্ধু মায়া লাগাইয়া’ ‘আসমানে যাইয়ো নারে বন্ধু’ সহ পাগল হাসানের অনেক গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সুনামগঞ্জের ছাতক উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফোকগানের জনপ্রিয় শিল্পী পাগল হাসানসহ (মতিউর রহমান হাসান) দু’জনের মৃত্যু হয়েছে।

 আজ (১৮ এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সুরমা সেতুর টোল প্লাজার কাছে বাসের সঙ্গে-অটোরিকশার সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে বলে জানান ছাতক থানার ওসি মো. শাহ আলম।

ওসি বলেন, কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের সংগীতশিল্পী পাগল হাসান বৃহস্পতিবার সকালে তার কয়েকজন স্বজনকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ছাতকে আসছিলেন।

পথে সুরমা সেতুর টোল প্লাজার কাছে গোবিন্দগঞ্জ থেকে দোয়ারাবাজারমুখি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

“ঘটনাস্থলেই মারা যান শিল্পী পাগল হাসান। গুরুতর আহত হন তার সঙ্গে থাকা তিন জন। তাদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”আহত অপর দু’জনকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে গীতিকার, শিল্পী, সুরকার মতিউর রহমান হাসানের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গন।‘পাগল হাসান’ নামে খ্যাতি অর্জন করা ৩৬ বছর বয়সী এই ফোক গানের শিল্পী সামাজিক মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ছিলেন।

তার ‘ছাড়িয়া যাইয়ো না বন্ধু মায়া লাগাইয়া’ ‘আসমানে যাইয়ো নারে বন্ধু’ ‘আমি এক পাপিষ্ঠ বান্দা’ ‘রেলগাড়ির ইঞ্জিন’ সহ অনেক গান ফেইসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়।

সুনামগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদিন বলেন, “পাগল হাসান একজন সম্ভাবনাময় শিল্পী ছিলেন। তার কণ্ঠে ফোকগান অন্যরকম আবেদন সৃষ্টি করতো। সে নিজে গান বাঁধতো, সুর করতো এবং গাইতো।

“একজন সব্যসাচী উদীয়মান সংগীতশিল্পী ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন গান ভাইরাল হয়েছে, পাশাপাশি সংগীত বোদ্ধারাও এই নতুন শিল্পীর গানে মুগ্ধ ছিলেন। তাকে হারিয়ে শিল্পীসমাজ শোকে স্তব্ধ।”

ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাগল হাসান সুনামগঞ্জের সন্তান। সুরকার গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে পরিচিতি ছিল তার। শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা। তার লেখা গান আসিফ আকবরসহ দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গেছেন। তার একাধিক শ্রোতাপ্রিয় গান রয়েছে। এরমধ্যে আসমানে যাইও না রে বন্ধু, জীবন খাতা, আমি জ্বইলা মরি উল্লেখযোগ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24