মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

আপত্তিকর ভিডিও অস্বীকার করে যা বললেন বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী তনু

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪৩৯ Time View

নিজস্ব সংবাদদাতা:
মুক্তাগাছায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আপত্তিকর ভিডিও অস্বীকার করলেন বহিষ্কৃত উপজেলা যুব মহিলা লীগ নেত্রী ইশরাত জাহান তনু। শুক্রবার (৫ এপ্রিল) ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে গত সোমবার মুক্তাগাছা উপজেলা যুবমহিলা লীগ সভাপতির পদ থেকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।

কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়।

তাকে বহিষ্কারের পর থেকে মুক্তাগাছায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠে। বহিষ্কৃত যুবমহিলা লীগ নেত্রী ইশরাত জাহান তনুকে জড়িয়ে নানা আপত্তিকর ভিডিও ও ছবি ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা ইতোমধ্যে টক অব দ্যা ময়মনসিংহ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমত ভাইরাল। শুক্রবার বিকালে ইশরাত জাহান তনু ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এর প্রতিবাদ জানান।

তিনি লিখিত বক্তব্যে ইশরাত জাহান তনু বলেন, ২০২২ সালে সর্বপ্রথম তাকে সভাপতি ও সুমা খাতুনকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়। এরই মধ্যে তিনি দলকে সুসংগঠিত করেছেন। পাশাপাশি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা ঘোষণা করেন। এর পর থেকেই তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো আপত্তিকর ভিডিও। এই ভিডিও তার না ভারতের তামিলের একটি মেয়ের বলে অভিযোগ করেছেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, তাকে সমাজে হেয় করার উদ্দেশ্যেই নানা কল্প-কাহিনী বানিয়ে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তিনি এর জন্য তার সাবেক স্বামী খায়রুল ইসলাম ও জনৈক বদরুল আমিন নামক এক ব্যক্তিকে দায়ী করেছেন। তাদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24