মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

হাজ্বী রফিকের নিজস্ব অর্থায়নে এক লক্ষ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৪২৫ Time View

ভালুকা প্রতিনিধি (ময়মনসিংহ):
ময়মনসিংহের ভালুকায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, কোষাধ্যক্ষ বাংলাদেশ আ.লীগ ময়মনসিংহ জেলা, হাজ্বী রফিকুল ইসলাম (হাজ্বী রফিক)’র এর নিজস্ব অর্থায়নে দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদ সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

১ এপ্রিল (সোমবার) দুপুরে উপজেলার ১নং উথুরা ইউনিয়নে আওয়ামীলীগ নেতাদের উপস্থিতিতে পাঁচ হাজার নিম্নআয়ের মানুষের মধ্যে প্রথম দাপে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক লক্ষ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী ঈদ উপহার পর্যায়ে ক্রমে বিতরণ করা হবে। ঈদ উপহার সামগ্রির প্রতিটি ব্যাগের মধ্যে ছিলো- একটি শাড়ি, এক কেজি পোলাউয়ের চাল, দুই প্যাকেট সেমাই, এক কেজি চিনি ও একটি গোছলের সাবান।

হাজ্বী রফিক জানান, পর্যায়ক্রমে ভালুকা উপজেলার প্রতিটি ইউনিয়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। আজকে উপজেলার ১নং উথুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় পাঁচ হাজার পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রির ব্যাগ পৌঁছে দেওয়া হয়েছে।

ঈদ উপহার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী লাল মামুদ সরকার, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী, ফরহাদ চৌধুরী, ড. ফারুক, অধ্যাপক জুলহাস উদ্দিন সহ আ.লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24