মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩৬৫ Time View

 

ফরিদপুর-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ডোমরা কান্দি এলাকায় গতকাল  সকাল ১০টার দিকে  দুরপাল্লার যাত্রীবাহী  গ্লোবাল পরিবহনের সাথে অপর একটি মাইক্রোবাসের সংঘর্ষে আপন তিন বোনসহ পাঁচজন নিহত হয়েছেন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয় বলে  বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার এসআই নোমান।

নিহতরা হলেন, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের কাজী আবদুল হামিদের তিন মেয়ে কাজী সালমা আক্তার (৫৮), আছমা বেগম (৫৬), কাজী নাছিমা বেগম (৬২) ও তার ছেলে হুমায়ুন কাজীর স্ত্রী কোমল বেগম (৭৫) এবং মাইক্রোবাসের চালক আলমগীর (৫০) ।

নিহতের স্বজন মুন্সী মুকিবুজ্জামান জানান, ঢাকা থেকে সকালে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার সময়ে পথিমধ্যে যাত্রীবাহী একটি বাসের সাথে তাদের বহনকারী মাইক্রোবাসের  সাথে সংঘর্ষ হলে ঘটনা স্থলে পাঁচজন নিহত হন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নোমান জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে ঢাকাগামী গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুরগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে চাপা দিলে মাইক্রোবাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়।

এতে মাইক্রোবাসের চালক ও চারজন নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এসময় কাজী আবদুল হামিদ ছেলে হুমায়ুন কাজী, মেয়ে নাজমা বেগম ও খায়রুল আলম কাজী গুরুতর আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে । আহত তিনজনকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, নিহতদের মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জোবায়ের হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতদের জন্য পরিবার প্রতি ২৫ হাজার টাকা অনুদান এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24