বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় হত্যা মামলায় গ্রেফতার আসামির রিমান্ড মঞ্জুর

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৭২০ Time View

 

ভাঙ্গায় ছেলেধরা সন্দেহে গনপিটুনিতে নিহত সামসেল মোল্লাকে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামী আবুল খায়ের মিয়াকে (৪০) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ৩ নম্বর আমলি (ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট) আদালতের বিচারক হাকিম শফিকুল ইসলাম এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ শওকত হোসেন।

তিনি জানান, গত ২৯ এপ্রিল রাতে উপজেলার পুখুরিয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ফরিদপুর কোর্টে প্রেরনের পর তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়, পরে বিজ্ঞ আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় থানার উপ-পরিদর্শক অপূর্ব কুমার বাইন বাদি হয়ে গত ২২ এপ্রিল অজ্ঞাত ১২০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
জানা গেছে, ১৬ এপ্রিল রাতে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের উপজেলার পুখুরিয়া বাসষ্ট্যান্ডে ছেলে ধরা সন্দেহে গনপিটুনিতে শামসেল মোল্লা নামের এক যুবক নিহত হয়। শামসেল মোল্লা মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত বারেক মোল্লার ছেলে। ওই দিন ইফতারের পর মীর আব্দুর রহিম তার ভাই ও এক বন্ধুকে নিয়ে নগরকান্দা থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেয়। ট্রেনে ফরিদপুরের যাওয়ার উদ্দেশে তারা ভাঙ্গা পুখুরিয়া বাসষ্ট্যান্ডে নামেন। সেখানে শামসেলের সঙ্গে রহিমের ছোট ভাইয়ের আলাপ হয়।

এক পর্যায়ে শামসেল শিশুটিকে ভারত নিয়ে যাওয়ার কথা বলে হাত ধরে টানাটানি করেন। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন শামসেলকে আটক করে বেদম মারধর করেন। গুরুতর অবস্থায় এলাকাবাসী তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত ১০ টার দিকে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24