বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ফরিদপুরে এমপি এ.কে. আজাদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১২২৯ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুরঃ

ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ. কে. আজাদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৫ মার্চ)  শুক্রবার বাদ আসর শহরের জনতা ব্যাংকের মোড় চকবাজার জামে মসজিদের সামনে, আলীপুর কবরস্থানের সামনে এবং আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩০০ জন গরিব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ফরিদপুর ‌পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে এবং সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহিন আহমেদ সোহানের নেতৃত্বে এই তিনটি স্থানে শতাধিক অসহায়, দরিদ্র ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

বিতরণকালে নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলীয়ভাবে ইফতারে বড় রকমের আয়োজন করবেন না। নিজেরা কম খরচ করে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দিবেন বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশনা মেনেই আমরা গরিব, অসহায়, দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানান নেতারা।

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ সব সময় গরিব অসহায় মানুষের পাশে ছিলেন। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবারের ন্যায় এবারও গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রীসহ ঈদ উপহার বিতরণ করবেন। পরিশেষে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩০০ জন গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শওকত আলী জাহিদ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ জাহাঙ্গীর আলম, মনির হোসের, প্রান্ত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24