বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় পাট বোঝাই ট্রাকে আগুন

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৯১ Time View

 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পাট বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গতকাল মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে বেলা  ২ টা ৩০ মিনিটের সময় উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পাট বোঝাই করার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় নান্নু শেখ, কিনু মোল্লা, বিল্লাল শিকদারের একটি গোডাউন থেকে কয়েকজন শ্রমিক একটি ট্রাকে প্রায় সাড়ে তিনশো মন পাট লোড করছিল। পাট লোড করা শেষ হলেই হঠাৎই আগুন ধরে যায়। এর পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার আবু জাফর জানান, দুপুরের ২ টা ৪৪ মিনিটে তাদের কাছে ফোন যায়। এর পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।এখনো পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত করা যায় নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24