শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কুমার নদে ফের কচুরিপানা উচ্ছেদ অভিযান

লিয়াকত হোসেনঃ
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৪২৫ Time View

 

ফরিদপুরের কুমার নদ থেকে ফের কচুরিপানা পরিষ্কার ও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে এ নদ থেকে মাছ ধরার জাংলা ও কাঠা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।গতকাল (২ মার্চ) শনিবার বেলা ১১টার দিকে আলীপুর এলাকায় এ অভিযান শুরু হয়, যা চলবে তিন দিন।

জেলা প্রশাসনের উদ্যোগে কচুরিপানা পরিষ্কার অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান-উল-ইসলাম প্রমুখ।রঅভিযানে সহযোগিতা করছে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, জেলে সম্প্রদায় ও ফরিদপুর পৌরসভা। প্রায় তিন কিলোমিটার এলাকায় এই পরিষ্কার অভিযান চালানো হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীর বলেন,  গতকাল শনিবার শুরু হওয়া অভিযানে নদের কচুরিপানা পরিষ্কার, মাছ ধরার জাংলা ও কাঠা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এ অভিযান তিন দিন চলবে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে।

তিনি বলেন, ফরিদপুর শহরের অম্বিকাপুর এলাকা থেকে চরকমলাপুর এলাকা পর্যন্ত এই অভিযান চলবে। পরে এলাকা আরও বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, গত বছরের ২৭ জুন প্রথমবারের মতো ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কুমার নদে কচুরিপানা পরিষ্কার অভিযান চালানো হয়। তখন নদের তিন কিলোমিটার অংশের ১০টি স্থানে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24