বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাসের মৃত্যুঃ প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৬ Time View

 

ভারতের কিংবদন্তি গজল ও চলচ্চিত্র সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পঙ্কজ উদাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দীর্ঘদিন যাবত অসুস্থ থাকা পঙ্কজ উদাস সোমবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।পঙ্কজ উদাসের মেয়ে নায়াব উদাস ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পঙ্কজ উদাসের মৃত্যুর সংবাদ জানানো হয়। বলা হয়েছে, ‘অত্যন্ত ভারি মনের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।’ 

এদিকে জনপ্রিয় এ কণ্ঠশিল্পীর মৃত্যুর খবর জানার পর সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে চোখের জলে গায়ককে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা। 
১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে সংগীত দুনিয়ায় যাত্রা শুরু করেন পঙ্কজ উদাস।

‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’- পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে।

পঙ্কজ উদাসের গাওয়া ‘গোলাপ ঠোটে রঙিন হাসি’, ‘চোখে চোখ রেখে’, ‘তোমার চোখেতে ধরা’র মতো অসংখ্য বাংলা গানও পেয়েছে জনপ্রিয়তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24