শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহ ডিবির সফল অভিযান: চাঞ্চল্যকর রাজু হত্যা মামলায় গ্রেফতার ৩

মোঃ আনিসুর রহমান :
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯০ Time View

মো: আনিসুর রহমান:
ময়মনসিংহে চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার ও রক্তমাখা রাম দা এবং চাইনিজ কুড়াল উদ্ধার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি। গত মঙ্গলবার(২০ ফেব্রুয়ারী) বিকালে মামলার ভিকটিম রাজু মোটরসাইকেল যোগে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সানকিপাড়া রেল গেইট মসজিদ মার্কেট মেডিসিন কর্ণানের সামনে পৌঁছালে আসামীরা পূর্ব পরিকল্পতিভাবে রাম দা ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে ভিকটিমকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এই সংক্রান্তে ভিকটিমের ভাই মোঃ আব্দুল আল মামুন বাদী হয়ে গত ২২ ফেব্রুয়ারী কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫৭, ধারা-১৪৩/৩৪১/৩০২/৪২৭/৩৪ পেনাল কোড রুজু হয়।

মামলা রুজু হওয়ার পরপরই পুলিশ সুপার মময়মনসিংহ মাসুম আহম্মেদ ভূঞা’র দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে গত ২২ ফেব্রুয়ারী রাতে নেত্রকোণা জেলার আটপাড়া থানাধীন মঙ্গলসিধ এলাকা হতে ২জন আসামীকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি রক্তমাখা রাম দা এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সানকি পাড়া এলাকার মৃত: নুরুল্লাহ এর পুত্র ইব্রাহিম (২০) একই এলাকার হাবিবুর রহমানের পুত্র আল আমিন (২৩)। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। উক্ত জবানবন্দির প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে গত শুক্রবার(২৩ ফেব্রুয়ারী) কোতোয়ালী থানাধীন সানকিপাড়া এলাকা হতে নোমান ওরফে গালকাটা নোমানকে গ্রেফতার করে ডিবি। নোমান ওরফে গালকাটা নোমান সানকিপাড়া (নতুন কুড়ি স্কুল সংলগ্ন)এলাকার মোজাম্মেল হক ও মোছাঃ রাশিদা বেগম দম্পত্তির পুত্র।

ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সংক্রান্তে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24