শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

মুক্তাগাছায় ফসলের মাঠে যুবকের লাশ

বাবুল হোসেন,মুক্তাগাছা:
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৫ Time View

ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন নন্দীবাড়িস্থ দুলাল মিয়ার ছেলে অটো চালক রেজাউল করিম (২৮) এর মরদেহ উদ্ধার করে মুক্তাগাছা থানা পুলিশ। মুক্তাগাছা থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, এক সন্তানের জনক রেজাউল করিম বেশ কিছুদিন যাবৎ মানসিক রোগে ভুগতেছিলো। অবশেষে গত ২২ ফেব্রুয়ারি’২৪ সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরে নি।

পরদিন সকাল আনুমানিক ৭ টার দিকে নন্দীবাড়ি এলাকার কাজল কোটা বিলে জনৈক খোকন মিয়ার আবাদি জমিতে তার মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে জানতে চাইলে মানসিক বিকারগ্রস্থের কারণে কীটনাশক জাতীয় বিষ পানে আত্মহত্যা করতে পারে বলে মুক্তাগাছা থানা পুলিশ জানায়। লাশ ময়নাতদন্তের জন্য মমেক মর্গে প্রেরণ করা হয়। পাঁচ বছর পূর্বে বৈবাহিক জীবনে এক সন্তানের জনক হতাশাগ্রস্থ রেজাউল এর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24