শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

ময়মনসিংহে মসিক নির্বাচনে ঘড়ি প্রতীকে লড়বেন সাবেক মেয়র ইকরামুল হক টিটু

শেখ মামুনুর রশিদ:
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫০ Time View

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করবেন সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। শুক্রবার নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ শুরু হয়। এ সময় মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুর হাতে টেবিল ঘড়ি প্রতীক তুলে দেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং মসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। ইকরামুল হক টিটু টেবিল ঘড়ি প্রতীক পাওয়ার পর শতশত নেতা-কর্মী ও সমর্থকদের আনন্দ উচ্ছ্বাসে ভরে ওঠে টাউনহল প্রাঙ্গণ।

প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টেবিল ঘড়ি প্রতীকে মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু বলেন, ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে, দীর্ঘদিন সুখে-দুঃখে পাশে থেকে কাজ করেছি, উন্নয়নের চেষ্টা করেছি, আগামীদিনে অসমাপ্ত এবং প্রক্রিয়াধীন কাজগুলো বাস্তবায়ন করে ময়মনসিংহকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ৯ তারিখ সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত নিয়ে টেবিল ঘড়ি মার্কায় ভোট দিবেন।

অপরদিকে মেয়র পদে অন্য চার প্রার্থীরা যে প্রতীক পেয়েছেন-জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন দলীয় প্রতীক লাঙল, জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া, শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান মিল্কী টজু হাতি এবং কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক পেয়েছেন হরিণ প্রতীক।

এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচজন, ৩৩ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৯ মার্চ ইভিএম-এর মাধ্যমে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24