শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৩ Time View

মোঃ সহিদুল ইসলাম:

নওগাঁর ধামইরহাটে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে গতকাল মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে শহীদ মিনারে সকল ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, মুক্তিযুদ্ধ ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গ সংগঠন সমূহ, পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সাংবাদিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করা হয় এরপর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় শিশুদের বাংলা কবিতা আবৃতি ও বাংলা শব্দ নিয়ে কুইজ প্রতিযোগিতা, ভাষা আন্দোলন ও এ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের , প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ ফরহাদ হোসেন, ধামইরহাট থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমানসহ আরো সুধীজন। এসময় বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24