বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মসিক নির্বাচনে ৮ নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিলেন দীপক চন্দ্র দে

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৯ Time View

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৮ নম্বর ওয়ার্ড প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দীপক চন্দ্র দে। রবিবার (১১ ফেব্রুয়ারি ) দুপুর আড়াইটায় তার সমর্থক ও এডভোকেট বেলাল হোসেনকে সাথে নিয়ে রিটার্নীং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়পত্র দাখিল করেন।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দীপক চন্দ্র দে বলেন, ৮ নং ওয়ার্ড সর্বস্তরের মানুষের চাহিদার প্রেক্ষিতে আমি প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রণ করছি। আমি আশা করি একটি অবাধ সুষ্ঠু ভোটার মধ্যে মানুষের অধিকার ফিরিয়ে দিবেন। ভোটের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস দিন দিন হারিয়ে যাচ্ছে এই ভোটাররা তাদের সেই আস্থা ও বিশ্বাস ফিরে পাবেন।

তিনি নির্বাচন সংশ্লিস্ট কাজে দায়িত্বরতদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, মানুষের অধিকার ও সম্মান ফিরিয়ে দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব।

এছাড়াও তিনি উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আপনাদের মাধ্যমে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৮ নং ওয়ার্ড বাসী তাদের সেই অধিকার ফিরে পাবে।

এসময় ময়মনসিংহ সিটি কর্পোরেশন বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সংশ্লিস্ট সর্বস্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24