শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

সদরপুরে সেতু নির্মাণ কাজে মাটি ধ্বসে ৩ শ্রমিক নিহত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৭২১ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামে সেতু নির্মান কাজের মাটি ধ্বসে তিন নির্মাণ শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে আমিরাবাদ কারীরহাট সড়কের টিটু সাংবাদিকের বাড়ির পাশে এলজিইডির প্রায় পৌনে ৫ কোটি টাকা ব্যায়ে ইমতিয়াজ আসিফ কন্সট্রাকশনের তত্বাবধানে সেতু পূণ:নির্মাণ কাজ চলছে।

শ্রমিকরা নিচের অংশের পাইলিং এর কাজ চলাকালীন হঠাৎ পূর্ব পাশের মাটি তাদের উপরে ধ্বসে পড়লে মাটি চাপা পড়ে জাবেদ খান (২৩), জুলহাস (২৪) ও অন্তর শেখ (২২) নিহত এবং নজরুল শেখ (৩০) নামের এক শ্রমিক আহত হয়। খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তিনজন শ্রমিকের লাশ ও একজনকে জীবিত উদ্ধার করে। আহত নজরুল কে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। সদরপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24