মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ফরিদপুরের ভাঙ্গার কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আছমা আক্তারের দ্বায়িত্ব গ্রহণ

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০১ Time View

 

লিয়াকত হোসেনঃ

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুল হক এর পরিবর্তে উক্তপদে দ্বায়িত্ব গ্রহণ করেন একই বিদ্যালয়ের  সিনিয়র সহকারী  ইংরেজি শিক্ষক আছমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি সুমন বিল্লা, সদস্য পরিমল মাস্টার , গোপিনাথ শীল, নান্নু বিল্লা।

এছাড়াও শিক্ষক প্রতিনিধি  হিসেবে উপস্থিত ছিলেন মামুন হাওলাদার,সাবেক সদস্য বজলু মাতুব্বর , ইউনিয়ন পরিষদের সদস্য আজগর বয়াতী , ভাঙ্গা পৌর কমিশনার পান্না মিয়া, সাবেক পৌর  কমিশনার ওমর আলী ( ওমর ফারুক হবি),  উপজেলার বি, আর ডি চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহাগ , উপজেলা আওয়ামী যুবলীগ নেতা রাজিবুল ইসলাম বাবু ,ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি আতিকুজ্জামান আসিক প্রমুখ।

এর আগে সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুল হক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরবর্গদের উপস্থিতিতে বিদ্যালয়ের আয়-ব্যয়সহ সামগ্রিক বিষয়গুলো তুলে ধরেন এবং  সিনিয়র সহকারী  ইংরেজি শিক্ষক আছমা আক্তারকে ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব হস্তান্তর করেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব গ্রহণের পর আছমা  আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন,  আগামীতে এই  বিদ্যালয়ের শিক্ষার গুণগতমান উন্নয়নে আমি কাজ করে যাবো।এছাড়াও বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করবো।প্রয়োজনে তাদের বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি মওকুফ করে দিবো। ঐতিহ্যবাহী কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাবো।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24