শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ত্রিশালে ছিনতাই হওয়া ৬ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৯ Time View

 

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের ত্রিশালের দরিল্যা গ্রামের প্রবাসী হাফিজুল ইসলামের স্ত্রীর হাত থেকে ছিনতাই হওয়া ৬ লাখ টাকা, চেকবই ও একটি মোবাইল উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।

আজ সোমবার (২৯ জানুয়ারী) দুপুরে ত্রিশাল সোনালী ব্যাংক থেকে উত্তোলন করা টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এর ইভা ফিলিং স্টেশন সংলগ্ন নাঈম মোটরসাইকেল গ্যারেজ এর সামনে থেকে মোটরসাইকেল যোগে দুই ছিনতাইকারী চলন্তবস্থায় অভিনব কৌশলে ছিনতাই করে পালিয়ে যাওয়ার পথে ভুক্তভোগীর ডাক চিৎকার করলে খবর পেয়ে এএসআই মাহমুদুল হাসান জামান ছিনতাইকারী কে ধাওয়া করে শুরু করলে পরে ডিওটিতে থাকা এসআই হুমায়ুন কবীর ও ধাওয়া করে দুই ছিনতাইকারী সোহাগ মিয়া (২৮) ও মেহেদী হাসান (২৫) গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ত্রিশাল) অরিত সরকার বলেন, প্রবাসীর স্ত্রী শিরিন আক্তার সোনালী ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করে রিক্সাযোগে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাঈম মোটর গ্যারেজে পৌছামাত্রই মোটরসাইকেল যোগে এসে দুই ছিনতাইকারী টাকা নিয়ে পালানোর পথে ত্রিশাল থানা পুলিশের দুজন অফিসার টহলরত থাকাবস্থায় ৬ লাখ টাকা, মোবাইল ও ব্যাংকের চেক বই উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, দুইজন চৌকশ পুলিশ অফিসার টাকা সহ দুই ছিনতাইকারী কে হাতে নাতে গ্রেফতার করেন। এই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24