শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার

ফরিদপুরে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন; সভাপতি পিয়াল সম্পাদক মনিরুজ্জামান

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৭ Time View

 

বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য গঠিত এ কমিটিতে দৈনিক বাংলা পত্রিকার ফরিদপুর প্রতিনিধি মাহবুব হোসেন পিয়ালকে সভাপতি ও আনন্দ টিভির প্রতিনিধি মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

গত মঙ্গলবার রাতে ফরিদপুর শহরের স্থানীয় একটি পত্রিকা অফিসে সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এর আগে পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় সাধারণ সভায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি হারুন আনসারী (বাংলাভিশন টিভি ও দৈনিক নয়াদিগন্ত), সহ-সভাপতি সঞ্জিব দাস (এনটিভি ও দৈনিক খবরের কাগজ), সহ-সভাপতি মহসীন মুন্সি (দর্পন টিভি), যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান রাসেল (দি ডেইলি ট্রাইবুনাল), সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশীদ (বাংলানিউজ২৪ ও দৈনিক আজকালের খবর), অর্থ-সম্পাদক শ্রাবণ হাসান (দৈনিক আজকের পত্রিকা), প্রচার সম্পাদক বিজয় পোদ্দার (দৈনিক ভোরের রানার), সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন মিত্র (দৈনিক নাগরিক সংবাদ), দপ্তর সম্পাদক মো. রবিউল হাসান রাজিব (দৈনিক মুক্ত খবর), মহিলাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিমা (দৈনিক তৃতীয় মাত্রা), সহ-মহিলাবিষয়ক সম্পাদক খালেদা ইয়াসমিন লিপি (দৈনিক মাতৃকন্ঠ), আলোকচিত্রী সম্পাদক আব্দুল মুঈন (দৈনিক জনবাণী), ক্রীড়া সম্পাদক মানিক কুমার দাস (দৈনিক সমায়ের প্রত্যাশা)।

এছাড়া কার্য-নির্বাহী সদস্য পদে মশিউর রহমান খোকন (দৈনিক ভোরের কাগজ), রুহল আমিন খাঁন (অনলাইন নিউজ পোর্টাল বৈশাখী নিউজ.কম), কামরুল হাসান জুয়েল (দৈনিক ভোরের পাতা), জাহিদুল ইসলাম (সাপ্তাহিক কানাইপুর বার্তা), রাশেদুল হাসান কাজল (দৈনিক সমকাল ও ডেইলি ঢাকা ট্রিবিউন), জাকিব আহমেদ (দৈনিক জবাবদিহি), প্রকৌশলী রুবেল হোসেন (দৈনিক ফতেহাবাদ), জাকির হোসেন (দৈনিক নওরোজ), আবু নাসির আলম (দৈনিক ফতেহাবাদ), আকাশ দাশ (দৈনিক একদিনের খবর), তামিম ইসলাম (বৈশাখী টিভি ও রাইজিং বিডি), তাওহিদুল ইসলাম (বঙ্গটিভি) ও মো. রুবেল (চ্যানেল ২৪)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24