শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

দেশে এসেছে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইশুদ্দীনের মরদেহ

নিজস্ব সংবাদদাতা :
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৪০৯ Time View

 

বেনাপোল ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইশুদ্দীনের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

গতকাল বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শার্শার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামার পাড়া ও ভারতের গাঙ্গুলিয়া সীমান্তের ২৮ নাম্বার মেইন পিলার দিয়ে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়।

 

মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- যশোর ৪৯ বিজিবির সিও জামিল আহম্মেদ ও ভারতীয় বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।  বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্তসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অফিসাররা।

উল্লেখ্য: গত সোমবার (২২ জানুয়ারি) ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির সৈনিক রইশুদ্দীনের গুলি করে হত্যা করে বিএসএফ। ৪৮ ঘণ্টা পর বুধবার বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24