বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

‘দ্বাদশ সংসদের ৯০ শতাংশ এমপি কোটিপতি, ৬৭% ব্যবসায়ী’

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৪০৮ Time View

‘দ্বাদশ সংসদের ৯০ শতাংশ এমপি কোটিপতি, ৬৭% ব্যবসায়ী’ এটি সমকালের প্রথম পাতার প্রতিবেদন। এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রায় ৬৭ শতাংশ ব্যবসায়ী । এছাড়াও প্রায় ৯০ শতাংশই কোটিপতি।

সংসদ নির্বাচনে বিজয়ীদের হলফনামা বিশ্লেষণ করে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন) একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, নব নির্বাচিত ২৯৯ এমপির মধ্যে ২০০ জনের পেশা ব্যবসা এবং বার্ষিক শীর্ষ ১০ আয়কারীর তালিকায় রয়েছে আওয়ামী লীগের পাঁচ, স্বতন্ত্র চার এবং জাতীয় পার্টির একজনের নাম।

এছাড়া, নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে এক কোটি টাকার বেশি সম্পদ আছে ২৬৯ জনের। অর্থাৎ ৮৯ দশমিক ৯৭ শতাংশ সংসদ সদস্যের সম্পদ কোটি টাকার ওপরে। একাদশ জাতীয় সংসদে ১ কোটি টাকার বেশি সম্পদশালী সংসদ সদস্য ছিলেন ২৪৭।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24