সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সদরপুরের ঢেউখালীতে নৌকা প্রতীকের বিশাল মিছিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪১৩ Time View

 

ফরিদপুর-৪ আসনের নৌকার প্রার্থী কাজী জাফরউল্লাহ কে বিজয়ী করার লক্ষে সদরপুরের ঢেউখালীতে নৌকা প্রতীকের বিশাল একটি মিছিল বের হয়।

আজ (৪ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে ঢেউখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউ পি চেয়ারম্যান মিজান বয়াতীর নেতৃত্বে এ মিছিল বের হয়।মিছিলে অংশ নেয় ঢেউখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও নৌকার সমর্থকেরা। নৌকা প্রতীকের এ মিছিলে গণজোয়ার বয়ে যায়। নৌকা নৌকা ধ্বনিতে মুখরিত হয় চারিদিক।

এরপর সন্ধ্যায় মিজান বয়াতীর বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করা হয়।এ উঠান বৈঠকের সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউ পি চেয়ারম্যান মিজান বয়াতী। তিনি বলেন, আমাদের ঢেউখালী ইউনিয়নে নৌকা মার্কা বিপুল ভোট পেয়ে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ৭ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে কাজী জাফর উল্লাহ কে নির্বাচিত করবেন। কাজী জাফর উল্লাহ এমপি হলে এলাকার উন্নয়ন হবে। এলাকার শিক্ষিত ছেলেমেয়েরা সরকারি চাকরি পাবে।

এ উঠান বৈঠকে ঢেউখালী  ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে  বৈঠকে আসা নেতাকর্মী ও সমর্থকদের জন্য ভুরিভোজের ব্যবস্থা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউ পি চেয়ারম্যান মিজান বয়াতী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24