শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

রূপগঞ্জে ১টি বিদেশি পিস্তল ও ৬ বোতল মদসহ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৪০৬ Time View

স্টাফ রিপোর্টারঃ

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় ভুলতা  পুলিশ ফাড়ি অভিযান চালিয়ে মাহফুজ নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

এ সময় পুলিশ তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল ও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। গ্রেফতারকৃত মাহফুজ ওই গ্রামের মিসির আলীর পুত্র। ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, পহেলা জানুয়ারি আনুমানিক রাত ১২ঃ০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকার বাসিন্দা মিসির আলীর পুত্র দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী মাহফুজকে তার নিজ বসতবাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও চার বোতল বিদেশী মদ সহ গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও মদের বিষয়ে পৃথক মামলার রুজু করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24