বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

তৃণমূল বিএনপির তৈমূরের সোনালী আঁশ প্রতিকে ওলামাদলের গণসংযোগ

হাসান আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪০০ Time View

 

হাসান আহমেদ, স্টাফ রিপোর্টারঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির মহাসচিব এডভোকেট তৈমূর আলম খন্দকারের সোনালী আঁশ প্রতিকে আজ (২জানুয়ারি) মঙ্গলবার গণসংযোগ করেছেন জেলা ওলামাদলের সহ-সাধারণ সম্পাদক মো. কামাল খান।

এ সময় তৈমূর আলম খন্দকার সমর্থিত লোকজন উপস্থিত থেকে রূপগঞ্জের তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের দিঘীবরাব, কামালনগর, বরাব, সুতালরা এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থণা করেন।এ সময় তৈমূর আলম খন্দকারের বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন নেতাকর্মীরা।

গণসংযোগকালে কামাল খান বলেন, বিএনপির নেতাকর্মীরা মনে করেন তৈমূর আলম খন্দকার বিজয়ী হলে তারা রাতে বাড়িঘরে ঘুমাতে পারবে। এখানে যদি আবারো আওয়ামী লীগ নির্বাচিত হয় তাহলে বিএনপি কর্মীদের বিপদ বাড়বে। তারা তো বাসায় থাকতে পারবে না।

তিনি আরো বলেন, এডভোকেট তৈমূর আলম খন্দকার বিআরটিসির চেয়ারম্যান থাকাকালে রূপগঞ্জের ৪৫০জন বাসিন্দাকে সরকারি চাকুরি দিয়ে হাজতবাস করেছেন। ভবিষ্যতেও সুযোগ পেলে তিনি আবারো রূপগঞ্জের মানুষের জন্য কাজ করবেন। তাছাড়া তৈমূর আলম খন্দকার কথা দিয়েছেন, নারায়নগঞ্জ, রূপগঞ্জকে ভূমিদস্যু ও মাদকমুক্ত করবেন।

এ সময় তারাব পৌর ওলামাদল নেতা আমির হোসেন, আব্দুল লতিফ খান, আমিনুল ইসলাম, রাজিব, ইকবাল হোসেন, মজিবুর রহমান, শাহ আলম মিয়া উপস্থিত ছিলেন। পরে তারা ঘরে ঘরে সোনালী আঁশ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24