সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৪২০ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনের  ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ  রোববার (৩১ ডিসেম্বর) কুয়াশাচ্ছন্ন সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শোভারামপুর বোর্ড অফিস সংলগ্ন নির্বাচনী ক্যাম্পটিতে এ আগুন দেওয়া হয়।

এদিকে আগুনের ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশের একটি দল ।ঈগল প্রতীকের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচনে প্রচারণা ক্যাম্পের আহ্বায়ক মো. শহিদ উন নবী বলেন, সকালে বেশ কুয়াশাচ্ছন্ন ছিল আবহাওয়া। সাড়ে ৭টার দিকে খবর পাই, আমাদের সেন্টারে আগুন দিয়েছে কে বা কারা।আমি দ্রুত ঘটনাস্থলে আসি এবং পুলিশকে খবর দেই।

তিনি বলেন, আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলে। ফলে বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় আমাদের ক্যাম্প ও আশপাশের বাড়িঘর।তিনি আরো বলেন, প্রতিপক্ষের লোকেরাই নির্বাচনে পরাজয় মেনে নিয়েই আমাদের বিভিন্ন সেন্টারে আগুন এবং কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।

এ বিষয়ে  জানতে চাইলে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24