শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

রূপগঞ্জে গাজীর বাসায় প্রিজাইডিং অফিসারদের বৈঠক হয়নি বলে অভিযোগ শিক্ষক সমিতির

স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৬ Time View

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের বাসায় প্রিজাইডিং অফিসারদের কোনো বৈঠক হয়নি বলে দাবি করছে রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন  শিক্ষক সমিতি। গত (২৯ ডিসেম্বর) শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আব্দুর রহিম লিখিত বক্তব্যে এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক মনিরুল হক, সমিতির কর্মকর্তা হানিফ সাউদ, মুনসুর আলী, হান্নান সবুজ, আমজাদ হোসেন, মনিরুজ্জামান, স্বপন ভুঁইয়া প্রমুখ। লিখিত বক্তব্যে আব্দুর রহিম বলেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে জড়িয়ে প্রতিপক্ষরা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে। তাঁর বাসায় প্রিজাইডিং অফিসারদের নিয়ে কোনো বৈঠক হয়নি।

তবে কৃতিশিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে মর্মে গত ২২ ডিসেম্বর সমিতির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে সমিতির নেতৃবৃন্দের আজলোচনা হয়। সেই সভায় নির্বাচনে জড়িত নন কিন্ডারগার্টেন সমিতির এমন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24