রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৬০৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগের মামলায় শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, তাকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। গত ২০ মে একটি সমাবেশে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

গত শুক্রবার বিকালে রাজশাহীর পুঠিয়ায় শিবপুর হাই স্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই দেশজুড়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তীব্র প্রতিক্রিয়া দেখান। তাকে দ্রুত গ্রেফতারের দাবিও ওঠে। কয়েক জেলায় তার বিরুদ্ধে মামলাও করেছেন আওয়ামী লীগ নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24