শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

রূপগঞ্জের দাউদপুরে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক ভোট চেয়ে উঠান বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪২ Time View
রূপগঞ্জের দাউদপুরে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক ভোট চেয়ে উঠান বৈঠক

সোহেল কবির:

নারায়ণগঞ্জ ১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ধারাবাহিক কার্যক্রমের অংশে উঠান বৈঠক করেছেন। ২৬ ডিসেম্বর সোমবার বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই কাজিরবাগ আলিম মাদরাসা মাঠে এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্থানীয় ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, এ আসনটিকে মডেল রূপগঞ্জ গড়ার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে কাজ করবো।

এ ছাড়াও মরহুম সাবেক রাষ্ট্রেপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলে এ অঞ্চলে বেরীবাঁধ,সড়ক পাকাকরণ, মসজিদ মাদরাসা ও কলকারখানা স্থাপনের দৃষ্টান্ত রয়েছে। তাই কৃতজ্ঞতা থেকে পল্লী উন্নয়নের প্রতীকে ভোট দেয়া আবশ্যক। এ সময় তিনি বলেন, জনগণ দ্রব্য মূল্য বৃদ্ধি হওয়ায় অতীষ্ট, তাছাড়া জুলুম অত্যাচারের শিকার হওয়ায় এখানে পরিবর্তন দরকার মনে করেন সবাই। তাই সুষ্ঠু ভোট হলে জয়ের প্রত্যাশা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24