সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

ফরিদপুর-৪ আসনের নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহ’র নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৫ Time View

 

ফরিদপুর-৪ আসনের নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালামৃধা গ্রামে  (২৪ ডিসেম্বর) রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যকালে কাজী জাফর উল্যাহ এ ঘটনায় ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকরা জড়িত বলে অভিযোগ করেন।

কালামৃধা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মান্দার বেপারি এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জায়েম বেপারি বলেন, “রোববার সন্ধ্যার দিকে ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বাদল হোসেনের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের সমর্থকরা আমাদের ক্যাম্পে হামলা চালায়।

“এ সময় চেয়ার ও ফেস্টুন ভাঙচুর করা হয় এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকি দেওয়া হয়।“

অভিযোগের বিষয়ে জানতে বাদল হোসেনের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

তবে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন এ ঘটনাকে তাদের বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করেছেন।

তিনি বলেন, “নৌকার নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।”

ভাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রদ্যুৎ সরকার বলেন, নৌকার নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24