মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

শেরপুরে নানা আয়োজনে ৪৪টি ধর্মপল্লীতে বড় দিন পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৯ Time View
শেরপুরে নানা আয়োজনে ৪৪টি ধর্মপল্লীতে বড় দিন পালিত

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর:

খ্রীষ্টান ধর্মাম্বলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড় দিন” যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে শেরপুরে ৪৪টি ধর্ম পল্লীতে পালন করা হচ্ছে। ২৪ডিসেম্বর রবিবার রাতে নিশি জাগরনী খ্রীষ্টযাগের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করা হয়। ২৫ডিসেম্বর সোমবার সকাল ৮টায় আনুষ্ঠানিক ভাবে ধর্মপল্লীগুলোতে প্রার্থণা, আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়।

দিবসটি জাঁকজমক ভাবে আধিবাসী অধ্যুষিত ঝিনাইগাতী উপজেলার বারুয়ামারীর সাধু জর্জের ধর্মপল্লী, মরিয়মনগর সহ ১৮টি, শেরপুর সদরে ৭টি, নালিতাবাড়ীতে ৭টি, নকলায় ৩টি , শ্রীবরদীতে ৯টি সহ মোট ৪৪টি স্থানে একই সময়ে প্রার্থণা, আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে প্রার্থনা পরিচালনা করেন, ফাদার বিপুল ডেবিড দাস (সিএসসি) পালপোরহীত। “শুভ বড় দিন” নির্বিঘ্নে পালনে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা।খ্রীষ্টান ধর্মাম্বলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আদিবাসী পল্লীগুলোতে নানা সাজে সজ্জিত করা সহ আনন্দ উৎসবে মেতে উঠেছে আদিবাসীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24