বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

অবরোধ অসহযোগের নামে অপরাজনীতি করছে বিএনপি

অনলাইন ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪১ Time View
অবরোধ অসহযোগের নামে অপরাজনীতি করছে বিএনপি

 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচনে আমাদের সবার সামনে ভোট দেওয়ার সুযোগ এসেছে। বিএনপি এখন নানা ফন্দিফিকির করে ভোট বানচালের চেষ্টা চালাচ্ছে। অবরোধ অসহযোগের নামে অপরাজনীতি করছে। গত শুক্রবার সিলেটের বিভিন্ন জায়গায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার দলমত ঊর্ধ্বে সবার জন্য সেবা, উন্নয়ন করেছেন। আওয়ামী লীগ সরকার দারিদ্র বিমোচনের জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজ করেছে। তাই বিএনপির জ্বালাও-পোড়াও মানুষ হত্যার রাজনীতিকে জনগণ প্রত্যাখান করবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান এমপি, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও মহানগর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ। এরপর বিকেলে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে রাজার গাঁও-এ হাটখোলা ইউনিয়ন স্পোর্টস অ্যাকাডেমি আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন মন্ত্রী।

তারপর সাড়ে ৬ টায় সন্ধ্যায় ৬ নম্বর টুকের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায়ও যোগ দেন এবং লিফলেট বিতরণ করে নির্বাচনী প্রচারণা চালান তিনি। সিলেট সদর আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিক ও সিসিক কাউন্সলর জগদীশ চন্দ্র দাশ।

এ ছাড়া রাত ৮ টায় সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত সভায় যোগ দেন ড. মোমেন। ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, আবদুল আজিজ জুনেল, ওয়ার্ড যুবলীগের সভাপতি এম এ মতিন ও সাইফুল আলম কায়েস। পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ নগরীর সওদাগরটুলা যুব সমাজ আয়োজিত সভায় যান। ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মুহিত জাবেদের সভাপতিত্বে সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24