রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে এটা প্রহসনের নির্বাচন

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৪ Time View

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার সকাল ৮টার দিকে দলের ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর কাঁচাবাজার এবং আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ আহ্বান জানান। এ সময় রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন।

যেটা ইতিমধ্যেই ডামি নির্বাচন হিসেবে উপাধি পেয়েছে। জনগণ ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন। অসহযোগ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে।

লিফলেট বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মো. আবদুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, প্যাব’র সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দীন ইমন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিরাজ হোসেন, ডা. প্রিন্স, আশরাফুল আসাদ, বরগুনা জেলা ছাত্রদলের সম্পাদক হৃদয়সহ নেতৃবৃন্দ।

শ্রমিক দলের নেতাদের মধ্যে আনোয়ার হোসেন খান, সিদ্দিকুর রহমান মিন্টু, জিল্লুর রহমান খান, সুলতান মুন্সি, জাহাঙ্গীর আলম, আবদুর রহিম, জসিম উদ্দিন, লাভলু ডালি, নুরু,আমির, আবদুল কুদ্দুস, কাজল, কাকন, শহাজাহান মিয়া, জসিম, হারুন, আকাশ, খলিল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24