সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

রাস্তায় অটো চালাচ্ছে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস

অনলাইন ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬৬ Time View

 

বিল গেটস এই নামটা কার অচেনা? পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী হিসেবেই সবার কাছে অধিক পরিচিত তিনি।
কিন্চাতু অটো চালাচ্ছেন মার্কিন শতকোটিপতি বিল গেটস! বিশ্বাস না হলেও এমনটাই ঘটেছে। চোখে চশমা ও গায়ে স্যুট-টাই পরে অটো রিকশা চালিয়েছেন তিনি।

গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) বিদায়ী ২০২৩ সালের বেশ কয়েকটি প্রিয় মুহূর্তের ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ওই পোস্টের একটি ছবিতে এমন দৃশ্য ধরা পড়েছে।

 

অবশ্য বিল গেটসের এই ছবিটি এখনকার নয়। ২০২৩ সালের মার্চে ভারত সফরের সময়ে তোলা। সেই সফরে তিনি বেশ কয়েক জন ভারতীয় উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। তাদের মধ্যে ছিলেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার, উইপ্রোর চেয়ারম্যান রিশাদ প্রেমজি, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস, টাটা সন্সের চেয়ারম্যান ইমেরিটাস রতন টাটা ও কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রমুখ।

বিল গেটস যে অটোটি চালিয়েছিলেন সেটি ভারতীয় মাহিন্দ্রা কোম্পানির ইলেকট্রিক রিকশা। সে সময় এই অটো চালানোর একটি রিল ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘উদ্ভাবনের প্রতি ভারতের আগ্রহ অবাক না করে ছাড়ে না। আমি একটি বৈদ্যুতিক রিকশা চালিয়েছি, যা চার জন মানুষকে নিয়ে ১৩১ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে। মাহিন্দ্রার মতো কোম্পানি পরিবহন খাতের ডিকার্বনাইজেশনে অবদান রাখছে। এ বিষয়টি অন্যদেরও অনুপ্রাণিত করবে।’

বিশ্বব্যাপী বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে টিকাদান, মা ও শিশু স্বাস্থ্য এবং স্যানিটেশনের মতো খাতে প্রচুর বিনিয়োগ করেছেন বিল গেটস। সারা বিশ্বের জনস্বাস্থ্য ও শিশু শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে সংস্থাটি।

মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ১১৫ কোটি মার্কিন ডলারের সম্পদ নিয়ে শীর্ষ ৪০০ ধনী আমেরিকানের তালিকায় বিল গেটস ষষ্ঠ। আর ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে ১৩৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি তিনি।

তবে এখন মানবকল্যাণমূলক কাজের জন্যই বেশি আলোচিত এই মার্কিন শতকোটিপতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24