শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ফরিদপুরকে দেশসেরা অর্থনৈতিক সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলব-এ,কে আজাদ

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৮ Time View

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ (২৩ ডিসেম্বর) শনিবার দিনব্যাপী তার নির্বাচনী এলাকা ফরিদপুর-৩ (সদর) আসনের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন এ. কে. আজাদ। এ সময় বেশ কয়েকটি পথসভায় অংশ নেন তিনি।

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর সদরের ভাটি লক্ষ্মীপুর, অম্বিকাপুর বাজার, আদমপুর বাজার, মোহাম্মদপুর বাজার, খলিলপুর বাজার ও শিবরামপুর এলাকায় গণসংযোগ ও পথসভা করেন এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি। পরে বিকেল থেকে রাত পর্যন্ত খলিল মন্ডলের হাট, মোমিন খার হাট, রঘুনন্দনপুর, খ্রিস্টান মিশন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন তিনি।

এ. কে. আজাদ বলেন, আমি আপনাদের কাছে মূল্যবান ভোট চাইতে এসেছি। কেন আমাকে আপনারা ভোট দেবেন। আমি নির্বাচিত হলে শিক্ষিত বেকার তরুণরা চাকরি পাবে। আপনাদের সন্তানদের লেখাপড়ার সুব্যবস্থা করব। এর পাশাপাশি ফরিদপুর অঞ্চলে শিল্প-কারখানা গড়ে তুলব। এর ফলে আপনারা আর্থিকভাবে লাভবান হবেন, সমৃদ্ধ হবেন। ফরিদপুরকে দেশসেরা অর্থনৈতিক সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলব। এজন্য আপনারা আমাকে ভোট দেবেন।

আজ  দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন এ. কে. আজাদতিনি বলেন, ফরিদপুর অঞ্চলে কারা সন্ত্রাস করে এবং কারা সন্ত্রাসীদের মদদ দেয় তা আপনারা ভালো করেই জানেন। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আমাকে নির্বাচিত করলে ফরিদপুর সন্ত্রাসী-চাঁদাবাজমুক্ত হবে। তাদের আর খুঁজে পাওয়া যাবে না।

নির্বাচনী পথসভায় অন্যান্য বক্তারা স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এ. কে. আজাদকে ঈগল মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা কোনো সংঘাত-সংঘর্ষের মধ্যে নেই।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।

এ. কে. আজাদের নির্বাচনী গণসংযোগ ও পথসভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুল হক ভোলা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহ আলম মুকুল, সদস্য শহিদুল ইসলাম নিরু, ফরিদপুর  সদর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, বদিউজ্জামান বাবুল, সাবেক পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জলিল শেখ, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন কানু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24