শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি মজিব ও সম্পাদক জোবায়ের

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার :
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩২ Time View

ময়মনসিংহের ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি খোরশিদুল আলম মজিব ও দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময় ও নিউ নেশন প্রতিনিধি এইচ এম জোবায়ের হোসাইন।

আজ শুক্রবার (২২ডিসেম্বর) দুপুর ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ প্রধান নির্বাচন কমিশনার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদ উল্লাহ রির্টানিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন দ্বায়িত্ব পালন করেন।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও ত্রিশাল প্রেসক্লাব নির্বাচন-২০২৩ এর প্রধান নির্বাচন কমিশনার জুয়েল আহমেদ।

ত্রিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি খোরশিদুল আলম মজিব ও সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন কে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24