মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

মুক্তাগাছায় ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন

আজিজুল ইসলামঃ
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬৬৩ Time View
মুক্তাগাছায় ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন

ময়মনসিংহের মুক্তাগাছা ৮নং দাওগাও ইউনিয়নের বটতলা বাজারে টি এন্ড আর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ব্যাড মিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২শে ডিসেম্বর) রাতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা করা হয়। বিগত ২ বছর ধরে ধারাবাহিক ভাবে এ ব্যাড মিন্টন টুর্নামেন্ট আয়োজন করে আসছে টি এন্ড আর স্পোর্টিং ক্লাব।

এ খেলাটি, প্রতি বছরই ফুলবাড়ীয়া, মুক্তাগাছা প্রত্যন্ত অঞ্চল ও বিভিন্ন প্রান্ত থেকে আগত এক ঝাঁক তারকা প্লেয়ারের অংশ গ্রহনে মুখরিত হয়ে ওঠে। খেলাটি শুভ উদ্ভোদন করেন ৮নং দাওগাও ইউনিয়নের কৃতি সন্তান এবং অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শওকত জামিল শুভ , ৮ নং দাওগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইখতিয়ার আহমেদ মামুন , ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টি এন্ড আর স্পোর্টিং ক্লাবের সভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম খাইরুল বলেন আমরা প্রতিষ্ঠানটিকে খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক অংশগ্রহন মূলক কাজে নিজেদের নিয়োজিত রাখার দৃঢ় প্রতিজ্ঞা করেছি। এ সময় ক্লাবের সদস্য স্বপন সরকার, সাদ্দাম বেপারি, হাসিবুর রহমানসহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24