বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

নাশকতা এড়াতে ছয় ট্রেন বন্ধ রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৮ Time View

নাশকতার আশংকায় রাজশাহী থেকে দুইটি রুটের দুইটি লোকাল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার পশ্চিমাঞ্চল রেলের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল চিঠি দিয়ে দুইটি ট্রেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ট্রেন দুইটি হল রাজশাহী-পার্বতীপুর উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী-রহনপুর কমিউটার ট্রেন।

নাশকতা এড়াতে ও ঝুঁকিপূর্ণ বিবেচনায় রাতে চলাচলকারী ৬টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। কিছু দিনের মধ্যে আরও কয়েকটি ট্রেন বন্ধ করা হবে বলেও জানা গেছে। শুক্রবার (২২ ডিসেম্বর) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী থেকে ১২.৩০ ছাড়ার সময়। আর পার্র্বতীপুর থেকে ছাড়ে ভোর ৩.১৫। কমিউটার ট্রেন প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ছাড়ে দুপুর ১টায়। আর পাবনার ঈশ্বরদী থেকে ছাড়ে ভোর ৫.৩০টায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, লোকাল ট্রেনে নাশকতার চেষ্টা হচ্ছে বেশী। গত ১৭ ডিসেম্বর জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেসের একটি বগিতে আগুন দেয় দৃর্বৃত্তরা। এতে বগির কয়েকটি সিট পুড়ে যায়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে লোকাল ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ কারণে আপাতত দুইটি লোকাল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালু করা হবে।

ইতিমধ্যে নাশকতা এড়াতে রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ইশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে চিঠি দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24