বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রূপগঞ্জে নৌকা সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-২, গ্রেফতার-৮

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪০১ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়নগঞ্জের রূপগঞ্জে নৌকা সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় রাব্বি মিয়া ও নিহাল ভুইয়া নামের দুইজন আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বাজার এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনীন প্রার্থী গোলাম দস্তগীর গাজী সমর্থিত গোলাম রসুল কলি ও আব্দুর রহমান লিটুর মাঝে বাকবিতন্ডা বাধে। তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন রামদা, চাপাতি, চাইনিজসহ বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। বাজারে ক্রেতা বিক্রেতাদের সরগরম থাকলেও সংঘর্ষের ঘটনার পর বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নারায়নগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে উভয় পক্ষের আট জনকে গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে কারো নাম পরিচয় জানা যায়নি। তবে দেশীয় অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24