শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী শাহজাহানের কেটলি প্রতীকে গণসংযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৪ Time View

 

সোহেল কবির, স্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ-১ রূপগঞ্জ আসনে কেটলি প্রতীকে গণসংযোগ ও আনন্দ মিছিল করেছেন স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া ও তার কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার বিকালে উপজেলার ভোলাব ও ভুলতা-গাউসিয়া এলাকায় এ গনসংযোগ করেন তিনি। গনসংযোগ করার সময় কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভায় রূপ নেয়।

এমসয় ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে কেটলি প্রতীকে ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়া বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় এমপির নির্যাতনে রূপগঞ্জবাসী অতিষ্ঠ। যদি সুষ্ঠু নির্বাচন হয় আর ভোটাররা ভোট দিতে পারে তাহলে কেটলি প্রতীকের বিজয় নিশ্চিত।

এসময় কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মুন্সি, আব্দুল কাইয়ুম খান, এ্যাড.তায়েবুর রহমান, মাসুম মিয়া, মহিবুর রহমান, মুক্তিযোদ্ধা আজিজুল হক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক খোকন, সেচ্ছাসেবকলীগের রাজু প্রধান, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম,ইমরান হাসান হালিম , হাবিবুল্লাহ, ফরিদুল মাস্টার , শেখ তানজির কাউসার, শফিউল্লাহ প্রধান, ছাত্রলীগ নেতা রুবেল মিয়া, ফয়সাল মিয়া ও ইউপি সদস্য রিপন মিয়া, মুকুল চৌধুরী, মোস্তফা কামাল, মোঃ রোমান মিয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24