রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

রূপগঞ্জে জাপা প্রার্থী সাইফুলে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৬ Time View

সোহেল কবির, স্টাফ রিপোর্টার:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নির্বাচনী প্রচারণা, আলোচনা সভা ও গণসংযোগ চালিয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের টাওড়া এলাকায় এ সাইফুল ইসলাম এ নির্বাচনী প্রচারণা চালান। এসময় সাইফুল ইসলামের নির্বাচনী আলোচনা সভায় কয়েক হাজার লোকের সমাগম হয়।

রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অলিউল্লাহ মাষ্টারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর আনোয়ার হোসেন, উপজেলা যুবসংহতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলম বাদশা, কাঞ্চন পৌর জাতীয় পার্টির সভাপতি আলী হোসেন খান, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক লীজা, সাংগঠনিকস সম্পাদক সীমু প্রমূখ।

এসময় সাইফুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে রূপগঞ্জকে রূপে রূপান্তর করবো। শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ গুলো অকেজো হয়ে আছে। আমি নির্বাচিত হলে খেলার মাঠ গুলো খেলার উপযোগী করে তুলবো এবং শিক্ষার মান উন্নয়ন করবো। মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাবো। রূপগঞ্জে কিশোরগ্যাং ও মাদক অনেক বেড়ে গেছে। আমি নির্বাচিত হলে কিশোরগ্যাং ও মাদক নিমূল করবো।

এছাড়া এখনো রূপগঞ্জে অনেক এলাকা উন্নয়নের ছোঁয়া পায়নি। আমি রূপগঞ্জ উপজেলাকে উ্ন্নয়নের শিখরে নিয়ে যাবো। উপজেলা শিক্ষাখাতের সিন্ডিকেট দূর করবো। উপজেলার স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ করবো। আমি নির্বাচিত হয়ে জাতীয় পার্টিকে রূপগঞ্জ আসনটি উপহার দিতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24