রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নির্বাচন স্বচ্ছ করতেই কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে সকালে : সিইসি

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৬ Time View

দ্বাদশ জাতীয় নির্বাচনটি অংশগ্রহণমূলক হলে ভালো হতো। তবে এই নির্বাচনও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, নির্বাচনকে স্বচ্ছ করতেই ব্যালট পেপার সকালে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও সকালে ব্যালট পেপার পাঠানোর দাবি ছিল অনেকের।

দুর্গম এলাকা থেকে প্রস্তাব আসলে আগের দিন রাতে পাঠানোর কথা ভাববে কমিশন। জাপানি রাষ্ট্রদূত জানান, সেদেশ থেকে ১৬ জনের পর্যবেক্ষক টিম পাঠাবেন তারা। এসময় তিনি সিইসির কাছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চান তিনি। এছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে কোনো আলাপ হয়নি বলেও জানান তিনি। এদিন ইসির জারি করা এক পরিপত্রে বলা হয়, ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আর দুর্গম এলাকায় আগের দিন রাতে ব্যালট পেপার পৌঁছানো হবে।

এছাড়া সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে আজ সোমবার থেকে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ, জমা দেওয়া ও যাচাই বাছাই শেষে প্রার্থী চূড়ান্ত করা হয়। আজ থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24