বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ডাব প্রতীক পেলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৩ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ডাব প্রতীক পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ সোমবার প্রতীক বরাদ্দের দিনে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছ থেকে এ প্রতীক পান তিনি।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে হিরো আলম বলেন, এবার আমার নির্বাচনী মার্কা ডাব। এই মার্কা নিয়ে মাঠ ঘাট চষে বেড়াতে চাই।তিনি বলেন, এর আগে যেভাবে মানুষ আমাকে সমর্থন দিয়ে এসেছে, আশা করছি এবারও পাশে থাকবে।

আসনটিতে হিরো আলমের প্রতিদ্বন্দ্বীরা হলেন- জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, স্বতন্ত্র জিয়াউল হক ও স্বতন্ত্র মোশফিকুর রহমান। তানসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের নির্বাচন করার ঘোষণা দেন হিরো আলম। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র তুলেছিলেন এবং সেখানেই নির্বাচন করার ঘোষণা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24