সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস পালিত

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর :
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৭ Time View
ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস পালিত

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যদিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার প্রত্যুষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্তরে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় উৎসব পালন করা হয়।

সকাল আট টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল কবীর, ওসি বছির আহমেদ বাদল। পরে থানা পুলিশ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,আনছার সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদে কুচকাওয়াজ ও মনোজ্ঞ শারীরিক কসরত সহ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে আনুষ্ঠানিক ভাবে মুক্তিযোদ্ধের সন্মাননা প্রদান করেন উপজেলা প্রশাসন।

উক্ত অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধাগণ,উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম সহ গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24