শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

মুক্তাগাছায় মহান বিজয় দিবস পালিত

মুক্তাগাছা (ময়মনসিংহ ) সংবাদদাতা:
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৫২১ Time View

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহের মুক্তাগাছায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর ) সূর্য উঠার সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর মুক্তাগাছা পৌরসভার সামনে রক্তিম স্বাধীনতা ভাস্কর্য ও নতুনবাজারস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় আরকে হাই স্কুল মাঠে সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা চেয়ার‌্যামন (ভারপ্রাপ্ত) আরব আলী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রোমানা রিয়াজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকুলি প্রমুখ।

সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা চেয়ার‌্যামন (ভারপ্রাপ্ত) আরব আলী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকুলি, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24