শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

মুক্তাগাছায় দাওগাঁও ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

মুক্তাগাছা( ময়মনসিংহ) সংবাদদাতা:
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮০ Time View

মুক্তাগাছা সংবাদদাতা:

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও এর বটতলা বাজারে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি । সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে দাওগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক মাওলানা আব্দুল লতিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দাওগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক মাওলানা আব্দুল লতিফ। বক্তব্যে মাওলানা আব্দুল লতিফ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী পূরণ হওয়ার পূর্ব পর্যন্ত এবং দলীয় নির্দেশনা অনুযায়ী প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে মাঠে থাকবে দাওগাঁও ইউনিয়ন বিএনপি।

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিলে দাওগাঁও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24