রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাবেক মেম্বার রশিদ

নিজস্ব সংবাদদাতা:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৪৯৬ Time View

মুক্তাগাছায় রশীদ মেম্বার-লিটনের প্রতারণার শিকার ভাতা প্রত্যাশীরা শিরোনামে গত ১৯ নভেম্বর একটি সংবাদ প্রকাশিত হয় দৈনিক নাগরিক ভাবনাসহ একাধিক অনলাইন সংবাদ মাধ্যমে। প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে এর প্রতিবাদ জানিয়েছেন সাবেক মেম্বার মোঃ আব্দুর রশিদ।

প্রতিবাদ লিপিতে আব্দুর রশিদ বলেন, ইতোমধ্যে একটি প্রিন্ট পত্রিকা ও একটি অনলাইন পোর্টালে একই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে যে সমস্ত অভিযোগ তুলা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। যা প্রতিবেদককে ভূল তথ্য প্রদানের মাধ্যমে সংবাদটি প্রকাশ করানো হয়েছে বলে আমি মনে করি।

সংবাদটি প্রকাশের মাধ্যমে আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করার অপচেষ্টা মাত্র। বিগত ৩ টি জাতীয় সংসদ নির্বাচনে আমি দাওগাঁও ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে আহবায়কের দায়িত্ব পালন করি। কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের পক্ষে কাজ করতে হয়েছে। উপজেলা চেয়ারম্যান আঃ হাই আকন্দ আমার নিকটাত্মীয় হওয়ার সুবাদে আমি তার প্যানেলে রাজনীতি করি। এতে ক্ষিপ্ত হয়ে একটি কুচক্রী মহল নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে এবং আমাকে হেয় করতে এসব ঘৃণ্য কাজ করে যাচ্ছে।

এর প্রধান কারণ হলো, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আঃ হাই আকন্দ। তিনি যদি শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকেন। তাহলে আমি তার পক্ষে নির্বাচনে কাজ করবো এমন ধারণা থেকেই আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছেন তারা। কারণ দাওগাঁও ইউনিয়নে ব্যক্তি রশিদের একটি গ্রহণ যোগ্যতা রয়েছে।

যার প্রমাণ গত উপজেলা পরিষদ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন। দুটি নির্বাচনেই নৌকার বিপক্ষে নির্বাচন করতে হয়েছে আমাকে। আসলে নৌকার বিপক্ষে নয়, আমরা নির্বাচন করেছি ব্যাক্তির বিপক্ষে। ফলাফল উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিদ্রোহী বা স্বতন্ত্র দুই প্রার্থীই বিজয়ী হয়েছে। আর তাই আমার বিরুদ্ধে সাজানো, অসত্য ও কাল্পনিক তথ্য প্রকাশের মাধ্যমে এসব অপপ্রচার চালানো হচ্ছে। যা সম্পূর্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদক
মোঃ আব্দুর রশিদ
সাবেক মেম্বার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24